যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২০ পিএম
লোহাগড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সর্দার তানজির হোসেন তনু সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান বলেন, "শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে। পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে।

এ সময় ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার সাহা, সহকারী অধ্যাপক শেখ নাজমুল হাসান,জিবি সদস্য বিপুল হোসেন সহ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন