যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার

অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণা করে আসা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নড়াইল জেলার শহরের ভওয়াখালী এলাকার সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে রাখা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক কম মূল্যে পণ্য সরবরাহের বিজ্ঞাপন প্রচার করছিল একটি চক্র। এই বাবদ তারা অনলাইন মাধ্যম ব্যবহার করে পণ্য সরবরাহ না করে টাকা গ্রহণের পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। এমনই ‘Sneakers Hub BD’ নামে একটি অনলাইন প্লাটফর্মে জুতা বিক্রির আকর্ষণীয় একটি বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে জুতা অর্ডার করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে নিয়ে ওই শিক্ষার্থী জুলাই মাসের ২৫ তারিখ একটি মামলা করেন।

মামলার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। পরে প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে সোমবার নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাকিব হোসেন আশিক, আরাফাত মোল্লা ও মিনহাজুর রহমানকে গ্রেপ্তার করে। সেসময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ প্রতারণার ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলমান আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)