যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের কারাবাস

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৮ পিএম
রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের কারাবাস

রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসরাফিল শেখ জনি নামে এক ব্যক্তিকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের বিচারিক আদালত।

সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জনি খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা এলাকার ইছাহাক শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর কোতোয়ালি থানার রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে থানার এএসআই জয়ন্ত সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম চাঁচড়া রেলগেট এলাকায় বিশেষ ডিউটিতে ছিলেন। তখন আসামি জনি প্রকাশ্যে মাতলামি ও চিৎকার-চেঁচামেচি করে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন।

পুলিশ তাকে আটক করে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে।

আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত জনিকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)