যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:২৩ পিএম
ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

যশোরের ঝিকরগাছায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে ঝিকরগাছা থানার আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যশোরের পুলিশ সুপারের কার্যালয়ের নির্দেশনায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

খেলা শেষে বক্তব্যে ওসি গোলাম কিবরিয়া হাসান কোমলমতি শিক্ষার্থী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও ক্রীড়ামোদী সর্বসাধারণকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের প্রশ্রয় সমাজের অবক্ষয়, বই পড়া আর খেলাধুলায় তারুণ্যের হবে জয়।

তিনি আসন্ন জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় ঝিকরগাছার খেলোয়াড়দের অংশগ্রহণ ও সাফল্য নিশ্চিত করতে নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

১৮'র আগে বিয়ে নয়, ২০'র আগে সন্তান নয় এবং কন্যাশিশু সম্পদ, বাল্যবিবাহ তার বিপদ, এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকা দল অংশ নেয়।

বালক বিভাগে ৮টি এবং বালিকা বিভাগে ৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বালক বিভাগের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, ঝিকরগাছা সরকারি মডেল এম.এল. হাই স্কুল, বদরুদ্দিন মুসলিম হাই স্কুল (বিএম), পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়, বেজিয়াতলা মাধ্যমিক বিদ্যালয় ও এমসিডি মাধ্যমিক বিদ্যালয়।

বালিকা বিভাগে অংশ নেয় অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেন। এ সময় ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) হুসাইন আহমেদ, মোশাররফ হোসেন, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম, সবুজ বিশ্বাস, মোল্লা মফিজ উদ্দিন ও বশির উদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে নাজমুল হাসান, আব্দুস সবুর ও দেবাশীষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

খেলার ধারাভাষ্য ও পরিচালনায় ছিলেন রেফারি আবু হাসান, বশির আহমেদ, কামরুল ইসলাম ও একরামুল হক ইকু।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)