খুলনা অফিস
সংগৃহীত-
ছবি:
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা নাহিদের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাকিবুল ইসলাম রাকিব (৩৫) ও মো. হান্নান (৪০)। পরে তাদের সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিবুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোবরচাকা নাহিদের মোড় এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।