যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১২ নেতা-কর্মী আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৩:২৫ পিএম
লোহাগড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১২ নেতা-কর্মী আটক

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা কালনা-লাহুড়িয়া আঞ্চলিক সড়কে মশাল মিছিল বের করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর লোহাগড়া থানা পুলিশ অভিযান শুরু করে।

শুক্রবার রাত থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চর মল্লিকপুর গ্রামের কৃষক লীগ নেতা ফরিদ শেখ, কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, নলদী ইউনিয়নের বাদশা মোল্যা, কাশিপুর ইউনিয়নের আল আমিন গাইন, শ্রমিক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মো. মোজাম খান, গোপীনাথপুর সওদাগরপাড়ার সৈয়দ বিপ্লব, কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের অপি, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন মোল্যা, যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়নের করিম শেখ ও মাহবুর শেখ এবং দাসেরডাঙ্গা গ্রামের আখতারুজ্জামান ফকির।

এ ঘটনায় শ্রমিক দলের নেতা মো. পারভেজ শেখ বাদী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে লোহাগড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জনের নাম উল্লেখ করে আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় সাজ্জাদুর রহমান কচি, আল আমিন গাইন ও মাহবুর মোল্যাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আটক ব্যক্তিদের আগের দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)