স্টাফ রিপোর্টার
, যশোর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যশোরের শার্শা ইউনিয়ন শাখার সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এক বিশেষ অভিযানে সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার গোগা মোল্লাপাড়া গ্রামের রহমত মোল্লার ছেলে রাইহান কবির রানা (৩৫) এবং যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে রাব্বি হাসান জিকু (২০)।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর তদন্তে পাওয়া আসামি হিসেবে রাইহান কবির রানাকে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কায়বা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গোগা ইউনিয়নের সভাপতি।
একই মামলার আসামি রাব্বি হাসান জিকুকে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে যাদবপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনিও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।