যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিপ্রা ঘোষের মৃত্যুর বিষয়ে তদন্ত করবে রাইটস যশোর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩১ পিএম
শিপ্রা ঘোষের মৃত্যুর বিষয়ে তদন্ত করবে রাইটস যশোর

যশোরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী শিপ্রা ঘোষের মৃত্যুর বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মানবাধিকার সংস্থা রাইটস যশোর।

সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের নেতৃত্বে এ লক্ষ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি এবং বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সরোয়ার হোসেন ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশ।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার কমিটির সদস্যরা সরেজমিনে অনুসন্ধানে যাবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)