পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, অধ্যক্ষ আযহার আলী, চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযূষ কান্তি মণ্ডল, মো. ইউনুছ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ দীপংকর প্রসাদ মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।