যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুপেয় পানি প্রকল্পের শিখন অর্জন বিনিময় কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৫ পিএম
সুপেয় পানি প্রকল্পের শিখন অর্জন বিনিময় কর্মশালা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিতকরণে পরিচালিত ‘সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস পাইলট প্রজেক্ট’-র শিখন, অর্জন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, উত্তরণের মুস্তাফিজুর রহমান, অ্যাড. মুহাম্মদ মুনীরউদ্দীন প্রমুখ।

কর্মশালায় প্রকল্পের সার্বিক অভিজ্ঞতা ও অর্জনের ওপর ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাত।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে চারিদিকে পানির মধ্যে বসবাস করলেও পানের যোগ্য সুপেয় পানি পাওয়া অত্যন্ত কঠিন। এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের কষ্ট দূর হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, রিভার্স অসমোসিস প্ল্যান্ট, গভীর নলকূপ, পিএসএফ এবং স্কুলভিত্তিক মিনি আরও সিস্টেমের মাধ্যমে এলাকায় ৩০ হাজারেরও বেশি মানুষ এবং ৭ হাজারের বেশি শিক্ষার্থী এখন নিরাপদ সুপেয় পানি পাচ্ছে। তারা উপকূলীয় জলবায়ু মোকাবিলায় স্থানীয় কমিউনিটি ও যুবদের অংশগ্রহণে পরিচালিত এই উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)