যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এয়ারবাসের সাথে বিমানের ‘১০ উড়োজাহাজ ক্রয়চুক্তি’ বুধবার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৬:২৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৬:৩৮ পিএম
এয়ারবাসের সাথে বিমানের ‘১০ উড়োজাহাজ ক্রয়চুক্তি’ বুধবার

বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা।

এ উপলক্ষে আগামীকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ১০টি এয়ারবাস উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি সই হবে।

মঙ্গলবার বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্রাউন্ড লেভেলের উৎসব হলে এ চুক্তি সই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের সঙ্গে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নতুন রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এর আগে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকেও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়। দুই দফায় বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে।

এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি সেই বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন উড়োজাহাজ সংগ্রহের মাধ্যমে বিমানের বহরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যাত্রী পরিবহন সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ রুট পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আরও বাড়বে। বুধবারের চুক্তি সইয়ের মধ্য দিয়ে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)