যশোর, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৩:০০ পিএম
যশোরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে যশোরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়লেও শ্রমিকদের আয় সেই অনুপাতে বাড়েনি। বর্তমান বাস্তবতা বিবেচনায় জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার সংকট মোকাবিলায় রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন সংঘের ১০ দফা দাবি বাস্তবায়নেরও আহ্বান জানান তারা। শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে যশোর জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শ্রমিক নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)