যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৫:০৯ পিএম
অভয়নগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, নৌযাত্রী হয়রানি বন্ধ, মাদক, সন্ত্রাস, যানজট ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান এবং নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান ও বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা শেখর কুমার সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 
 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)