যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় ট্যাব বিতরণ

পাইকগাছা (খুলনা)

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:০০ পিএম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় ট্যাব বিতরণ

ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম এগিয়ে নিতে খুলনার পাইকগাছায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার তিনটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সদস্য জি এম মিজানুর রহমান মিজান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলার হরিঢালী, সোলাদানা ও চাঁদখালী ইউনিয়নের মোট ১৫ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)