যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নথি চুরির অভিযোগ, আইনজীবী নুরুজ্জামান কাশেমকে শোকজ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৮:০০ পিএম
নথি চুরির অভিযোগ, আইনজীবী নুরুজ্জামান কাশেমকে শোকজ

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদ হারুনকে গালিগালাজ ও মামলার নথি চুরির অভিযোগে সমিতির সদস্য অ্যাডভোকেট একেএম নুরুজ্জামান কাশেমকে শোকজ করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর স্বাক্ষরিত নোটিসে তাকে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

গত ৮ অক্টোবর অ্যাডভোকেট হারুন অর রশীদ হারুন এ বিষয়ে সমিতির কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই দিন হারুন অর রশীদের টেবিলে এসটিসি ৫৯৮/১৩ নম্বর মামলার একটি নথি রাখা ছিল।

পরে তিনি নথিটি খুঁজে না পেয়ে পাশের আসনে বসা আইনজীবী একেএম নুরুজ্জামান কাশেমের কাছে এ বিষয়ে জানতে চান। কাশেম নথিটি দেখেননি বা নেননি বলে জানান।

এ সময় তিনি হারুন অর রশীদকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদকের দেওয়া শোকজ নোটিসে বলা হয়েছে, অভিযোগের বিষয়টি যাচাই করতে সমিতির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আবু নাসের মো. ফরিদ উদ্দিন ও অ্যাডভোকেট অজিত কুমার দাসের উপস্থিতিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায়, গত ৮ অক্টোবর সকাল ১০টা ২২ মিনিট থেকে ১০টা ২৪ মিনিটের মধ্যে আইনজীবী কাশেম টেবিল থেকে নথিটি নিয়ে তার সঙ্গে থাকা কালো ব্যাগে রাখেন।

নোটিসে এ ঘটনাকে শৃঙ্খলাপরিপন্থি ও আইন পেশার মর্যাদাহানিকর আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সমিতির গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ের ১০ (ক) ও (খ) এবং ত্রয়োদশ অধ্যায়ের ৬৯ (ক) ও (খ) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নোটিসে আরও বলা হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭০ (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)