যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৯:৫৪ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্তের আওতায় সখীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, খেলাধুলা শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)