যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ, আসবে আরও ১৮২টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৫:০০ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৬:২৩ পিএম
ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ, আসবে আরও ১৮২টি

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। ২০০টি রেলকোচ কেনার চুক্তির আওতায় এটি প্রথম চালান। পর্যায়ক্রমে আরও ১৮২টি কোচ বাংলাদেশে আসবে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ বলেন, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। শুক্রবার ভারতের রানাঘাট স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, দর্শনায় প্রাথমিক পরিদর্শন ও শুল্কসংক্রান্ত কার্যক্রম শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে কারিগরি পরীক্ষা শেষে যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ২০ মে ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি হয়। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়।

কোচগুলো দেশে ঢোকার সময় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)