মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘সেবা আদর্শ ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মশা নিধন কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সেবা আদর্শ ফাউন্ডেশনের সভাপতি বাবর আলী বাবু, সাধারণ সম্পাদক শফিকুল্লাহ, কোষাধ্যক্ষ দারুস সালাম, সদস্য মোবারক হোসেন, ফারুক হোসেন ও জাহাঙ্গীর কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব।
একই সঙ্গে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানান তাঁরা।