যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ক্যান্সার সচেতনতা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০২:০৭ পিএম
মহেশপুরে ক্যান্সার সচেতনতা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ঝিনাইদহের মহেশপুর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত রোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.টি.এম. খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট ডা. মোহাম্মদ আশরাফ-উজ-জামান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল যশোরের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শহিদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একই হাসপাতালের সহকারী ম্যানেজার ও জোনাল ইনচার্জ (বিজনেস) মোহাম্মদ তারিকুল ইসলাম মহাজন।

আলোচনা সভায় ক্যান্সারের বিভিন্ন লক্ষণ, সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ক্যান্সার সম্পর্কে সমাজে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মূল আলোচনা সভা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিমের মাধ্যমে উপস্থিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। এ ধরনের মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ক্যানসারের ঝুঁকি হ্রাস এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)