যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে সড়ক সুরক্ষায় ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানে মানবদীপ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০২:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০২:৫৯ পিএম
কালীগঞ্জে সড়ক সুরক্ষায় ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানে মানবদীপ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন 'মানবদীপ'।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী কালীগঞ্জের তিন নম্বর কলোনি এলাকার প্রধান সড়কের দু'পাশের ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় ও ক্ষতিকর আগাছা পরিষ্কারের এই বিশেষ কার্যক্রম সম্পন্ন হয়।
 

'সবুজ পৃথিবী, সুস্থ জীবন'—এই চেতনাকে বুকে ধারণ করে 'মানবদীপ' সংগঠনের একঝাঁক তরুণ ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো কার্যক্রমে সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাইজুল ইসলাম।

পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩ নম্বর কোলা ইউনিয়নের মোহাম্মদ সাইজুল ইসলাম উপস্থিত থেকে তরুণদের উৎসাহিত করেন। মো. মনিরুজ্জামান মুন্না, মো. জসিম উদ্দিন এবং মো. আলমগীর বিশ্বাসসহ স্থানীয়রা।

মোহাম্মদ সাইজুল ইসলাম বলেন, রাস্তার দু'পাশের এই জঙ্গল ও আগাছার কারণে অনেক সময় চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটত। পরিবেশ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাও আমাদের মানবিক দায়িত্বের অংশ। 'মানবদীপ' এর এই তরুণদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। কালীগঞ্জের বিভিন্ন সড়কে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

'মানবদীপ' দীর্ঘদিন ধরে ঝিনাইদহের কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি বৃক্ষরোপণ, রক্তদান ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)