সুবর্ণভূমি ডেস্ক
টঙ্গীর মাদরাসার ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ।
এমনকি এ ঘটনায় তাকে গ্রেপ্তারে কোনো অভিযানও চালানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। রাশেদ খান জানান, এ বিষয়ে তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কোনো ধরনের অভিযানও চালায়নি।
তিনি আরও উল্লেখ করেন, শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকেও পুলিশকে কোনো পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয়নি।