যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৮:৪৯ পিএম
লোহাগড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি প্রচারণা শুরু

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আজম মৃধা রোববার (২৫ অক্টোবর) বিকেলে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

আজম মৃধা লোহাগড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পারমল্লিকপুর গ্রামের মো. মকবুল হোসেন মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথেও যুক্ত রয়েছেন।

আজম মৃধা দলীয় নেতাকর্মী নিয়ে মল্লিকপুর চৌরাস্তা থেকে দু'শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এ নির্বাচনি প্রচারণা শুরু করেন এবং পাঁচুড়িয়া বাজার, সোনাদহ, যোগিয়া, দোয়া মল্লিকপুর, চর মল্লিকপুর,করফা, মঙ্গলহাটা, মহিষাপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গেটের সামনে এসে শেষ হয়।

নির্বাচনি প্রচারণায় অংশ নেন লোহাগড়া পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ সরদার, মল্লিকপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্যা মোহাব্বত হোসেন, বিএনপি নেতা আবুল হক, খুলনা বিভাগীয় তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইমরুল হাসান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃধা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আজাহার আলী, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর সিকদার, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম মোল্যা প্রমুখ।

এসময় মো. আজম মৃধা বলেন, 'দলের কাছে মনোনয়ন চাইবো। দল যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।’

তিনি ইউনিয়নবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)