যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় যুবদল নেতা হত্যা মামলার দুই নারী-পুরুষ রিমান্ডে

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৩:৩১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৪:১৭ পিএম
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলার দুই নারী-পুরুষ রিমান্ডে

মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মাগুরার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।

আসামিরা হলেন—রনি সিকদার ও শামীমা তাবাসসুম লুবনা। গত ২২ অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী এম এ রশিদ জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, শাকের হোসেন হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, খুনের রহস্য উদ্ঘাটন এবং দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) মাগুরা বাসটার্মিনালে পৌর যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ছয় দিন পার হলেও পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)