যশোর, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইয়াবাসহ চারজনকে আটকের দাবি ডিবি পুলিশের

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০২:২৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৩:২০ পিএম
যশোরে ইয়াবাসহ চারজনকে আটকের দাবি ডিবি পুলিশের

যশোরে পৃথক অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় চৌগাছা ও সদর উপজেলায় এই অভিযান দুটি চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল চৌগাছা উপজেলার অফরা চন্দ্রপুর গ্রামের সড়কে অভিযান চালায়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—অফরা চন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো (৪১) এবং কমলাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাসুদুর রহমান (২৬)।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাতটার দিকে ডিবির এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে অপর একটি দল যশোর সদর উপজেলার সাড়াপোল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২০০ পিস ইয়াবাসহ আরও দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সাড়াপোল এলাকার শাহজাহান গাজীর ছেলে আবু সাঈদ (৪২) এবং চাঁচড়া রূপদিয়া গ্রামের আদু বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস (৩৫)।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)