যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, আক্রান্ত ১৩১৫

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৫:১০ পিএম
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, আক্রান্ত ১৩১৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামসদৃশ উপসর্গ দেখা দেওয়া রোগী এবং নিশ্চিত হামে আক্রান্ত মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামসদৃশ উপসর্গে মোট এক হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে একই উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এক হাজার ২৫১ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫-তে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ এক হাজার ৪৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)