যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছেলে ‘হত্যার’ ন্যায়বিচার দাবি ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৪:৫৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৫:১৬ পিএম
ছেলে ‘হত্যার’ ন্যায়বিচার দাবি ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবার

বাসা থেকে বন্ধুর ডাকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর নদী থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের (২৭) লাশ। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছেলে হত্যার ন্যায়বিচার দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।

একটি জাতীয় দৈনিককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর এক বন্ধু বাসায় এসে ডাকলে তাহসিফ তার সঙ্গে বের হয়ে যান। এর পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং কোনো সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়। পরবর্তীতে পরদিন ২৮ অক্টোবর সন্ধ্যার আগে উত্তরখান থানা পুলিশ পরিবারকে জানায় যে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ছেলের মৃত্যুর স্থান নিয়ে সন্দেহ প্রকাশ করে এনায়েতুল করিম বলেন, ‘উত্তরখানের যে নদীতে ওর লাশ পাওয়া গেছে, সেখানে ও কখনো যেত না। এটি কোনো সাধারণ দুর্ঘটনা হতে পারে না। আমরা চাই পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটিত হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

তিনি আরো জানান, বিমানবাহিনীর লং কোর্সের একজন কমিশনড অফিসার হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন করেন তাহসিফ। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিভাগীয় সিদ্ধান্তে তিনি অবসর গ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজ এবং ভার্গো গ্রুপের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। প্রায় দেড়-দুই মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি বাসায় বিশ্রামে ছিলেন এবং সম্প্রতি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন।

অবিবাহিত তাহসিফকে অত্যন্ত সৎ, বিনয়ী ও পরোপকারী উল্লেখ করে তার বাবা বলেন, ‘আমার বড় ছেলে সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। এভাবে ও চলে যাবে আমরা মেনে নিতে পারছি না।’ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজ আসরের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)