যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২৪ পিএম
ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে ফেনসিডিল উদ্ধারের মামলায় মোখলেছুর রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি মোখলেছুর রহমান আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সর্দারপাড়ার দেলদার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের নাভারণ সাতক্ষীরার মোড়ে অভিযান চালান শার্শা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

এ সময় সেখানে বাসের জন্য অপেক্ষমাণ মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম শার্শা থানায় মামলা করেন।

তদন্ত শেষে এসআই মোশাররফ হোসেন মোখলেছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তী সময়ে আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি পলাতক হন।

মামলায় মোখলেছুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)