যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচজন আটক, প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২৫ পিএম
যশোরে ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচজন আটক, প্রাইভেটকার জব্দ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ কফ সিরাপসহ (উইন কোরেক্স) পাঁচ মাদক কারবারিকে আটকের দাবি করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত বুধবার (২৮ অক্টোবর) রাত নয়টার দিকে এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি টিম যশোর শহরের পুলেরহাট এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়। সেখান থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের ইয়াসিন গাজী ও আব্দুল গফফার। একটি প্রাইভেটকারে করে এই ইয়াবার চালান বেনাপোলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

একই দিন রাতে অপর এক অভিযানে এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের আরেকটি টিম শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ বাদশা মিয়া নামে এক যুবককে আটক করে বলে জানানো হয়েছে। আটক বাদশা শংকরপুর জমাদ্দার পাড়ার বাসিন্দা।

এছাড়া বুধবার বিকেলে এসআই কামালের নেতৃত্বে একটি টিম ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ শহিদুল ইসলাম নামে একজনকে আটকের দাবি করে। আটক শহিদুল শার্শার রুদ্রপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এসআই শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরের চাঁচড়া বাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১৪০ পিস ইয়াবাসহ হাসিবুর ইসলাম ফাহিম নামে এক যুবককে আটক করে। আটক ফাহিম চোরমারা দিঘীরপাড় পশ্চিম পাড়ার বাসিন্দা।

আটক পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)