প্রেস বিজ্ঞপ্তি
প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি রয়েছেন। তিনি গত মঙ্গলবার শারীকিভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে কার্ডিয়াক বিশেষজ্ঞ ডা. আব্দুুর রশীদের তত্ত্বাবধানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে বলে তার সন্তান ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন জানিয়েছেন। আপাতত ভয়ের কিছু নেই বলেও মিথুন জানিয়েছেন। তিনি তার পিতার সুস্থতার জন্যে সকলের কাছে দোয়া করার অনুরোধ করেছেন।
এদিকে একরাম-উদ-দ্দৌলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। নেতৃদ্বয় তার আশু সুস্থতা কামনা করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তহীদ মনি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।