যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভবানীপুর প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শরিফুল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৯:১৪ পিএম
ভবানীপুর প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শরিফুল

যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) শরিফুল ইসলাম। নির্বাচনে তিনি সাত ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনিয়া খাতুন পেয়েছেন পাঁচ ভোট। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয় মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি পদে 'ফুটবল' প্রতীক নিয়ে শরিফুল ইসলাম এবং 'মাছ' প্রতীক নিয়ে সোনিয়া খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২ জন ভোটারের সবাই এতে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তা শরিফুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে দুই প্রার্থীই সমান ৫টি করে ভোট পেয়েছিলেন। সে সময় একজন ভোটার অনুপস্থিত থাকায় এবং একটি ভোট বাতিল হওয়ায় নির্বাচন অমীমাংসিত থাকে। ফলে আজ শুক্রবার পুনরায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবু জাফর, অভিভাবক সদস্য মনসুর আলী, আহাদ আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)