যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেসরকারি শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন আজ-কাল থেকে: মাউশি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৪:৩৮ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৫:০০ পিএম
বেসরকারি শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন আজ-কাল থেকে: মাউশি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের তথ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর অথবা আগামীকাল মঙ্গলবার থেকে তারা বেতন পেতে শুরু করবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা আগামীকাল মঙ্গলবারের মধ্যে অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর মাধ্যমে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা বাড়ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)