ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
পুকুরের পানিতে ডুবে যশোরের ঝিকরগাছায় আনাস নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস ওই গ্রামের আসলাম ও মিমি দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে নওশের চেয়ারম্যানের পুকুরে পড়ে যায় শিশু আনাস। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর পুকুরের পানিতে আনাসের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।