যশোর, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ

শহরের বকুলতলা এলাকায় গরীব শাহ (র.) মাজারের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা।

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্মৃতিস্তম্ভ চত্বর থেকে আহ্ববায়ক নুরুজ্জামানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দলের শামীম হোসেন, শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন, তপু ইসলাম, ফাহিম আল ফাত্তাহ, মাওলানা ইব্রাহীম খলিল, কাজী শাকিল, নুরন্নবী আহমেদ, এম এম সোহরাব হোসেন, উম্মে সাদিয়া, শেখ আল আমিন ও রাজিবুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জুলাইযোদ্ধাদের ভীতসন্ত্রস্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমরা এ ধরনের আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’

ঘটনার পর প্রশাসনের গৃহীত ভূমিকার জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান। বলেন, আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে হলে প্রথমে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বয়কট করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)