যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৬ লাখের বেশি নিবন্ধন

খুলনায় কাল ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস উদ্বোধন, আসছেন প্রধানমন্ত্রী

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
খুলনায় কাল ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস উদ্বোধন, আসছেন প্রধানমন্ত্রী

প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’–এর দ্বিতীয় আসরের পর্দা উঠছে খুলনায়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেগা আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ আয়োজনকে কেন্দ্র করে খুলনাসহ গোটা দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) এসব তথ্য জানানো হয়।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, নতুন কুঁড়ির এই আয়োজনের মাধ্যমে তৃণমূলের তরুণদের ক্রীড়াঙ্গনে পেশা বেছে নেওয়ার বড় সুযোগ তৈরি হবে। সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের যুবসমাজ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

খুলনার শিল্প ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে হুইপ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে বন্ধ কলকারখানা চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। খুলনাঞ্চলের শিল্পায়ন, গ্যাস-বিদ্যুৎ ও মোংলা বন্দরের আধুনিকায়নেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল, সেই হারানো গৌরবময় ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান জানান, নতুন কুঁড়ির এবারের আসরে অংশ নিতে দেশজুড়ে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজার তরুণ অনলাইনে নিবন্ধন করেছেন, যা প্রথম আসরে ছিল মাত্র এক লাখ ৬৮ হাজার।

এবারের আসরে মোট দশটি ইভেন্ট থাকছে। মাঠের অবকাঠামো নিয়ে তিনি বলেন, স্কুল-কলেজের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি বছরই প্রথম পর্যায়ে এক হাজার ইউনিয়নে এটি বাস্তবায়ন করা হবে। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামের আধুনিকায়ন কাজ চলতি অর্থবছরই শুরু হবে এবং জেলা স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

খুলনা জেলা প্রশাসনের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)