যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:২৭ পিএম
নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল

এনসিপিনেত্রী নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে দলের লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে মশাল মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার সাতটায় লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেট থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় দলের উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহজাহান সাজু অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধ কখনই সহিংসতার মাধ্যমে প্রকাশ করা যায় না। তিনি সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব সোহাগ হোসেন, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ইমরুল ইসলাম, লিটন শেখ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)