যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ৭৫ ব্রিটিশ এমপির

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৯:১০ পিএম
ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ৭৫ ব্রিটিশ এমপির

অধিকৃত পশ্চিম তীরের জমি দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ জন সংসদ সদস্য (এমপি)। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রিচার্ড বারগনের উত্থাপিত এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধিত করার মাধ্যমে দখলকে বৈধতা দেওয়ার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপ অবৈধ এবং এর উদ্দেশ্য অধিকৃত অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরো সম্প্রসারণ করা।

ব্রিটিশ এমপিরা ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিআইসি) দেওয়া একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন। ওই রায়ে আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করেছিল এবং দেরি না করে তা শেষ করার আহ্বান জানিয়েছিল।

পার্লামেন্টে আনা এই প্রস্তাবে ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতি রেখে নীতি নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দখলদারিত্ব বজায় রাখতে সহায়ক এমন সব ধরনের সমর্থন বন্ধ করার আহ্বান জানান এমপিরা। এছাড়া অবৈধ বসতিগুলোর সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়, কারণ এই বাণিজ্য ও বিনিয়োগ ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরো শক্তিশালী করছে।

আইনপ্রণেতারা বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে অধিকৃত ভূমিতে নির্মিত বসতিগুলোতে উৎপাদিত পণ্য ও সেবা নিষিদ্ধ করা। পাশাপাশি এই দখলদারিত্বের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার মতো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়েছে।

সূত্র : আল-জাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)