যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে অবৈধ কীটনাশক কারখানা, জরিমানা লাখ টাকা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৫:২৮ পিএম
যশোরে অবৈধ কীটনাশক কারখানা, জরিমানা লাখ টাকা

যশোর সদরের চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে চাঁচড়া-ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম হাবিবউল্লাহ খান।

অভিযান সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা চালিয়ে আসছিলেন হাবিবউল্লাহ খান। তবে, গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ণ করা হয়নি। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়। এছাড়া, কোনো ধরনের অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।
এই অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান তাকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)