যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধান কাটাকে কেন্দ্র করে খুলনায় সংঘর্ষে একজন নিহত

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৩:০০ পিএম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৩:২৭ পিএম
ধান কাটাকে কেন্দ্র করে খুলনায় সংঘর্ষে একজন নিহত

ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আলম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

খুলনার তেরোখাদা উপজেলায় মধুপুর ইউনিয়নে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত অপর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে নুর আলম নামে একজন গুরুতর আহত হন। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হচ্ছেন মুসা (৩০), সোহেল রানা (৫০), মফিজ মুন্সি (৩০), ধলা ফকির (৩০)।

তেরখাদা থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)