যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৯:২৯ পিএম
নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও একটি শিশু নিহত হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে তার মা আত্মহত্যা করেছেন।

নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় এই ঘটনাটি ঘটে।

শনিবার দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে; সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)