যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৯:৩০ পিএম
মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় বিনামূল্যে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩৫টি হুইলচেয়ার, তিনটি ট্রাইসাইকেল, দুইটি ওয়াকার, একটি এলবো ক্রাচ, একটি অক্সিলারি ক্রাচ এবং একটি হিয়ারিং এইড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল আলম।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ আয়োজনে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)