যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৭:৩৭ পিএম
জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

লোহাগড়ায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে সোনালী ব্যাংক নড়াইল বাজার শাখার তত্ত্বাবধানে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও শাম্মী কায়সার।

ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম মহব্বত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নড়াইল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, সোনালী ব্যাংক লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাহিদ হাসান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্হাপন করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান।

কর্মশালায় লোহাগড়া উপজেলার সকল সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)