কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি নান্নু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে বাঁশগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নান্নু শেখ ছোট কালিয়ার বোয়লেরচর গ্রামের ইন্তাজ উদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশগ্রাম এলাকা থেকে নান্নু শেখকে গ্রেপ্তার করা হয়। নান্নু শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীও। তার বিরুদ্ধে কালিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।