যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঘাটশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৬:৫১ পিএম
ঘাটশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে নাঈম হোসেন (১৮) নামে এক ঘাটশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাঈম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাঙ্গলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি অভয়নগরের নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের বড় বোন তাসলিমা খাতুন জানান, নাঈম নওয়াপাড়া নদীবন্দর এলাকায় ঘাটশ্রমিক হিসেবে কর্মরত ছিল। কাজের সুবাদে পাঁচকবর এলাকায় আল আমিন গাজী নামে এক ব্যক্তির বাড়িতে বাবা-মাকে সঙ্গে নিয়ে ভাড়া থাকতো। গত বৃহস্পতিবার তাকে রেখে বাবা-মা গ্রামের বাড়িতে যান। শুক্রবার যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

শনিবার বেলা ১২টার দিকে ভাড়া বাসার দরজা ভাঙা হলে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। পুলিশে খবর দেওয়া হয়। তিনি এই মৃত্যুকে রহস্যজনক দাবি করেছেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)