যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়ক সংস্কার কাজের উদ্বোধন, বর্ষায় জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : শুক্রবার, ১ মে,২০২৬, ০৩:০৯ পিএম
সড়ক সংস্কার কাজের উদ্বোধন, বর্ষায় জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

দ্রুত সময়ের মধ্যে যশোর পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড থেকে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘যশোর অনেক পুরনো একটি পৌরসভা হলেও এখানকার সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি যাতে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক সংস্কার করা যায়। এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, বিগত বছরের তুলনায় এবার পৌরবাসীর কষ্ট অন্তত ৫০ শতাংশ লাঘব হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, আরসিসি ঢালাইয়ের এই সড়কটি ৩৫৫ মিটার দীর্ঘ এবং ছয় মিটার প্রস্থের। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)