যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কলার মোচার সাতকাহন

জিয়াউদ্দিন সাইমুম

, ঢাকা

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০২:০০ পিএম
কলার মোচার সাতকাহন

কবি জগন্নাথ চক্রবর্তী তাঁর ‘সরলরেখার জন্য’ কবিতায় লিখেছেন: ‘সৃষ্টিতে সরলরেখা বোধহয় এখনও জš§ায়নি, যত দাগ, সব হয় ডিম, নয় নারকোল, কলার মোচা, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি; একটাও সোজা নয়।’ কলার মোচা কেন অসরল, সেটা নিয়ে কবিকুল আফসোস করুক। এই ফাঁকে আমরা কলার মোচা সম্পর্কে এক প্রস্থ জেনে নেই।

কলার মোচার আলাদা কোনো দ্বিপদী বা বৈজ্ঞানিক নাম আছে কিনা জানি না। তবে কলা বা কলাগাছের দ্বিপদী বা বৈজ্ঞানিক নামটাকে (Musa Spp) কলার মোচার দ্বিপদী নাম হিসেবে কেউ কেউ উল্লেখ করেন। মোচা শব্দটির মূল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বাংলা শব্দতত্ত্ব’ গ্রন্থে লিখেছেন ‘মুকুলচা’ থেকে ‘মোচা’ শব্দটি এসেছে। কবিগুরু সম্ভবত তুর্কি ‘চা’ প্রত্যয়টি ‘ক্ষুদ্র’ অর্থে ব্যবহার করে এমনটি বলেছেন। তবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় আর জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে এমনটি বলা হয়নি। অবশ্য পুরনো বাংলায় কলা ও কলাগাছ অর্থেও ‘মোচা’ শব্দটির প্রয়োগ ছিল। আবার চৈতন্যচরিতামৃতে কলা অর্থে ‘মোচাফল’ শব্দটির প্রয়োগ দেখা যায়। দাশরথি রায়ের গানেও ‘মোচাফল’ শব্দটি রয়েছে (তোমার চিন্তা মোচাফল)।

হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিধানে দেখিয়েছেন, সংস্কৃত ‘মোচ’ শব্দটি পুংলিঙ্গবাচক এবং এর অর্থ কদলী বা কলা গাছ। সংস্কৃতে ক্লীবলিঙ্গবাচক শব্দ ‘মোচ’ মানেও কলাফল। হরিচরণ তাঁর অভিধানে লিখেছেন, ‘মোচা’ শব্দটি স্ত্রীলিঙ্গবাচক এবং তার অর্থ কদলী, শাল্মলী, নীলী। অন্যদিকে জ্ঞানেন্দ্রমোহন দাস তাঁর অভিধানে ‘মোচ’ অর্থে লিখেছেন শজিনা গাছ, কলাগাছ। আর ‘মোচা’ অর্থে লিখেছেন কদলী, কদলীপুষ্প। তিনি এটাও দেখিয়েছেন, প্রাকৃতে শব্দটির রূপ ছিল ‘মোচো’। তিনি ‘মোচক’ অর্থেও কলাগাছ লিখেছেন। এখন আমরা ‘মোচ’ বা ‘মোচা’ অর্থে কলা বা কলাগাছ বুঝি না। কলার ফুলই বুঝি। আবার ‘কলার মোচা’ আর ‘কলার থোড়’ এক জিনিস নয়। কলাগাছের বাকলের মাঝখানে (ফুল ধরা কালে) যে সিলিন্ডারাকৃতির সাদা দণ্ড থাকে, সেটাই কলার থোড়। এটা সবজি হিসেবে খাওয়া যায়।

কলার মোচা একটি গাঢ় বেগুনি-লালচে রঙের ফুলের সমাহার। এই মোচার ভেতরে বৃতির নিচে লুকিয়ে থাকা ফুলগুলিই পরে ফল বা কলায় পরিণত হয়। কলার মোচা শ্বেতসারময়, স্বাদ কিছুটা কষা বা তেতো। এটা ভিটামিন সি ও ভিটামি এ-তে ভরপুর। এই মোচাও সবজি হিসেবে খাওয়া যায়। ভর্তা বা চাটনি হিসেবেও এটা খাওয়া চলে। কলার মোচা নুডলস ও স্যুপে দেওয়া যায়। কয়েকটি দেশে এটা সালাদ হিসেবে ব্যবহৃত হয়। এই মোচায় থাকায় অপক্ব ফল কাঁচাও খাওয়া যায়। কলার মোচা থেকে এক ধরনের কষ বের হয়, যা হাতে ও কাপড়ে দাগ ফেলে দিতে পারে।

মালয়েশিয়ায় কাঁচা কলা ও মোচার ভেতরের অপক্ব কলাও এক সাথে রান্না করা হয়। ইন্দোনেশিয়ানরা কলার মোচা ফল হিসেবে স­াইস করে কেটে নারিকেল দুধে ডুবিয়ে টগবগিয়ে ফোটায়। এটা তাদের কাছে এক ধরনের উপাদেয় তরকারি। এখন কলার ফুলের এশিয়ার বিভিন্ন দেশে বেশ পরিচিত। তাই এশিয়ান গ্রোসারি শপগুলিতে আস্ত কলার মোচা অথবা ক্যানজাত কলার মোচা পাওয়া যায়। বাংলাদেশে ক্যানজাত কলার মোচা না থাকলেও মোচা সবজি হিসেবে বাজারে বিক্রি হয়।

গবেষকদের মতে, কলার ফুল দেহে প্রোজেস্টেরন উৎপাদন বাড়িয়ে রক্তস্বল্পতা কমায়। কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ভাব এবং ‘পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস) নিয়ন্ত্রণে রাখে। কলার মোচায় ফেনলিক অ্যাসিড এবং অন্যান্য ‘বায়োঅ্যাক্টিভ’ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কলার মোচায় রয়েছে প্রাকৃতিক ‘গ্যালাক্টাগাগ’ যা স্তন্যদানকারী মায়ের বুকের দুধ বাড়ায়। রান্নায় কলার ফুলের ব্যবহার অনেক ধরনের হতে পারে। কেউ কেউ স্পাইনাক সালাদেও কলার ফুল মেশায়। এই ফুল ফ্রাই করেও খাওয়া যায়।

প্যাড থাইয়ে (চাউলের নুডলস দিয়ে তৈরি এত ধরনের থাই ডিশ) থাইরা সব সময় কলার ফুল কাঁচাই সার্ভ করা হয়। ফিলিপিন্সে linabog বা labog (নারিকেল দুধ, মসলা ও শুটকি দিয়ে তৈরি খাবার) ডিশের প্রধান উপকরণ কলার মোচা।

কলার মোচার সমতুল শব্দ বিভিন্ন ভাষায় পাওয়া কঠিন। সাধারণত ‘কলা’ শব্দেই তারা কলার মোচাও বুঝিয়ে থাকে। যেমন আরবিতে maouz, maozeh (লেবানন), mauz, mazw, moaz, mouz, موز moz (মিসর); অসমিয়ায় kala; ক্যাটালানে banana (ফল), bananer, plàtan (ফল); চেকে banánovník; ডেনিশে banan, bananer, bananbusk (গাছ), banantræ (গাছ); ডাচে banaan, bananen, banaanboom (গাছ), banaanplant, bananeplant; ইংরেজিতে banana flower; ফিনিশে banaanit, banaanirata, banaanikasvi (গাছ); ফ্রেঞ্চে banane, bananes, bananier (গাছ), vigue (শুকনো ফল); জার্মানে Banane, Bananen, Bananenpisang, Bananenstaude (গাছ); ইতালিয়ানে banano (গাছ); জাপানিজে banana no ki (গাছ), banana no tsubomi (ফুল), bashou; কন্নাড়ায় kadali, bale, balay, baalehannu, balayhanu, bāḷehaṇṇu, bale kaayi; কোরিয়ানে banana panana, vaazha; মালয়ে pisang, getang, jantung pisang (ফুল), djantoong; মালয়ালমে ma’ūcaṁ, maoocham, maaucam, vāḻa, vaazha, vāḻappaḻaṁ, vaazhappazham; নেপালিতে bungo; পোলিশে drzewo bananowe, bananowca, bananowiec; পর্তুগিজে bananeira (গাছ); স্পেনিশে cambur (গাছ), banano (গাছ), platanero (গাছ); তামিলেvalai tantu (কাণ্ড),vaazhai, vaazhaipoo (ফুল), vazhei; তেলেগুতে arati, artipandu, kadala; থাই ভাষায় dok kluai (ফুল), hua blee (ফুল); তুর্কিতে muz; উর্দুতে كا پهول kelaa kaa phuul (ফুল), کيکيلا   kelaa, موز  mauz; ভিয়েতনামিজে hoa chuối (ফুল), bắp chuối (ফুল), cây chuối (পাতা), quả chuối (ফল).

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)