যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চাকুসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:০৮ পিএম
যশোরে চাকুসহ যুবক আটক

যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের বেজপাড়া টিবি ক্লিনিক রোড থেকে চাকুসহ সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে। সোহাগ ষষ্টিতলার ফায়ার সার্ভিস অফিসের পেছনের রফিক গাজীর ছেলে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম বলেছেন, গত মঙ্গলবার (৫ মে) রাতে তারা গোপন সূত্রে সংবাদ পান বেজপাড়া টিবি ক্লিনিক রোডের একটি মুদি দোকানের সামনে কয়েকজন যুবক অস্ত্র দেখিয়ে জনমনে ভীতি সঞ্চার করছে।

রাত ৮টার দিকে তিনি সেখানে যান এবং সোহাগকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এই ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)