যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাল্টাবাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:১৫ পিএম
মাল্টাবাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের বেলায় মাল্টাবাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা ওলিয়ার রহমানের প্রায় সাত বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন।

গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টা বাগানের গাছ কেটে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুটের একটি রাস্তা তৈরি করেন।

ওলিয়ার রহমান বলেন, ‘সকালে জমিতে গিয়ে দেখা যায় বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

মহেশপুর থানার এসআই আলমগীর বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)