যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় ৭১ বোতল এসকাফ সিরাপসহ দুজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৮:২২ পিএম
চৌগাছায় ৭১ বোতল এসকাফ সিরাপসহ দুজন আটক

যশোরে ডিবি পুলিশ ৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ দুজনকে আটক করেছে বলে জানানো হয়েছে। তারা অবৈধ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাতে চৌগাছা উপজেলার কংশারীপুর মাইক্রোস্ট্যান্ড মাঠে কয়েকজন ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তারা জানতে পারে।

সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মাহাবুবুল হাসান ওরফে সাগর (২৬) ও মাহাফুজ (১৯)। তারা উভয়েই চৌগাছা উপজেলার দীঘলসিংহা গ্রামের বাসিন্দা।

আটকের পর মাহাবুবুল হাসান সাগরের ব্যাগ থেকে ৫১ বোতল এবং মাহাফুজের ব্যাগ থেকে ২০ বোতল মোট ৭১ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)