যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর শহরে ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৫:০৭ পিএম
যশোর শহরে ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

শহরের আট কিলোমিটার বেহাল সড়কের উন্নয়ন, সাত কিলোমিটার ড্রেন নির্মাণ এবং তিন কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন কাজ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে যশোর শহরের পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডের পৃথক সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপন কাজ উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, পাঁচ নম্বর ওয়ার্ডের চোরমারা দীঘি ( উত্তরপাড়) থেকে হাজামপাড়া মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া সাত নম্বর ওয়ার্ডের চোপদারপাড়া, পিয়ারিমোহন সড়ক ও সংলগ্ন এলাকায় সড়ক উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এসব এলাকায় তিন কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এই কাজের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। আগামী বছর জুনের মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)