যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিদ্যুতের ঘাটতি নেই: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৯:৪৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৪:৪৪ পিএম
বিদ্যুতের ঘাটতি নেই: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ফলে বর্তমানে পরিকল্পিত লোডশেডিং করার কোনো সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সাময়িক সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিয়ে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিতদের সহযোগিতা করতে এবং শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে দুপুর ২টার মধ্যে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে রেখে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

এর আগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সমবেত হতে শুরু করেন।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান। এই গুরুত্বপূর্ণ জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ  বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই স্থানে ঈদের দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)